ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের নির্বাচন নিয়ে যা বললেন হিজবুল্লাহপ্রধান

ফটোকার্ড ডাউনলোড

ইসরাইলে নির্বাচনের ফল যা-ই হোক, দেশটির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন  লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। তিনি বলেছেন, ইসরাইলের নেতৃত্বে কে আসছে, তা নিয়ে তাদের উদ্বেগ নেই। তবে ইসরাইলকে অবশ্যই লেবাননের দখল করা ভূখণ্ড ছেড়ে যেতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে এসব কথা বলেন নাঈম কাসেম।

এক প্রতিবেদনে আরব নিউজ বলছে, ইসরাইলের জাতীয় নির্বাচনে এরইমধ্যে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক জোট। প্রাথমিক ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট এগিয়ে থাকলেও ক্ষমতায় ফেরার পথ এখনো নিশ্চিত নয়।

নাঈম কাসেম বলেন, ‘ইসরাইলকে কে শাসন করছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, ইসরাইল তার দখলদারত্ব চালিয়ে যেতে পারে না। তাকে আমাদের ভূমি ছেড়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিরোধ অব্যাহত থাকবে। আমাদের এবং লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনের মোকাবিলা করা হবে। যত দিন দখলদারত্ব ও আগ্রাসন চলবে, তত দিন হিজবুল্লাহর অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

একসময় লেবাননের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তারকারী হিজবুল্লাহ ২০২৩ সালের পর ইসরাইলের সঙ্গে দুটি যুদ্ধে জড়িয়ে দুর্বল হয়ে পড়ে।

গত জুনে লেবানন ও ইসরাইলের কর্তৃপক্ষ একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দখল করা ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে চুক্তি সত্ত্বেও ইসরাইল দখল করা ভূখণ্ড ও এর আশপাশে মাঝেমধ্যে বিমান হামলা এবং স্থাপনা ধ্বংসের অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার সরকারি পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে সংগঠনটি।

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের নির্বাচন নিয়ে যা বললেন হিজবুল্লাহপ্রধান

আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬