ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবারো কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা আ.লীগের’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারচুপির মাধ্যমে আবারো ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে সরকার।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ নানা ধরণের প্রকল্প হাতে নিয়ে এগুচ্ছে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘নতুন নির্বাচন কমিশন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের বিএনপিপন্থি একটি সংগঠন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বহুবিধ নির্বাচনী প্রকল্প নিয়ে এগুচ্ছে। প্রকল্পের মধ্যে রয়েছে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা, তারেক রহমানকে দুরে রাখা সর্বোপরি বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা।কিন্তু সরকারের এই প্রকল্প কখনো বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে না। দেশের মানুষ তা কখনো মেনে নেবে না। বলেন, এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনাদের এসব প্রকল্প জনগণ প্রতিহত করবে। বিএনপি আপনাদের খারাপ রাজনীতিকে ভালো রাজনীতি দিয়ে মোকাবলো করবে।

নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গটেনে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরণের কমিশন করা উচিত ছিল তার সবগুলো শর্ত ভঙ্গ করেছে সরকার। নির্বাচন কমিশন গঠনে সরকারদলীয়দের প্রস্তাবনা প্রাধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জাতির আর কোনো আস্থা নেই।

জনপ্রিয় সংবাদ

এলএনজি, সার ও ভোজ্য তেল আমদানিসহ ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন

‘আবারো কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা আ.লীগের’

আপডেট সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭