ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন শেখ হাসিনা

দেশে ফিরেছেন শেখ হাসিনা

ঢাকা : জার্মানিতে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাত ৮টায় প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিয়ে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রায় ৬ ঘণ্টা যাত্রাবিরতি করেন তিনি।

বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে শুক্রবার ভোরে মিউনিখে পৌঁছান শেখ হাসিনা। ওই দিন বিকালে সিকিউরিটি কনফারেন্সের ৫৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ সাড়ে চারশ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

প্রধানমন্ত্রী শনিবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এদিন সিকিউরিটি কনফারেন্সের একটি প্যানেল আলোচনায়ও অংশ নেন তিনি। সফরের প্রথম দিন জার্মান আওয়ামী লীগ আয়োজিত ইউরোপ প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিন আহমেদ ও প্রেস সচিব ইহসানুল করিম।

জনপ্রিয় সংবাদ

ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প

দেশে ফিরেছেন শেখ হাসিনা

আপডেট সময় : ০২:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭