ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার আহবান

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার প্রতি আহবান জানিয়েছেন দেশটির একদল ভোটার। ভোটারদের ওই দলটি ‘ওবামা ১৭’ নামে একটি ওয়েবসাইট খুলেছে। এই ওয়েবসাইটের মূল লক্ষ্য প্রেসিডেন্ট পদে নির্বাচনে যাতে ওবামা অংশ নিতে পারে তার জন্য কাজও করে যাওয়া। খবর এবিসি নিউজের।

এবিসি জানায়, ‘ওবামা ১৭’ ওয়েবসাইটে দলটি বলেছে, বিদেশি প্রেসিডেন্ট নির্বাচিত করে তারা গণতন্ত্রের একটি নতুন অধ্যায় রচনা করতে চান। ওবামার জীবনবৃত্তান্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ। তবে ওই ওয়েবসাইটটির সঙ্গে ওবামার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।

এ ছাড়া দলটি ১০ লাখ স্বাক্ষর জোগাড় করার চেষ্টা করছে। যদিও বারাক ওবামা ফরাসি নন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তাকে অবশ্যই ফ্রান্সের অধিবাসী হতে হবে।

ওবামা ১৭-এর এক মুখপাত্র এবিসি নিউজকে বলেন, ‘আমরা বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে এই পরিকল্পনা শুরু করি। আমরা স্বপ্ন দেখি এমন একজনকে ভোট দেওয়ার যাঁর নেতৃত্বে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাব। ‘

জনপ্রিয় সংবাদ

ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প

এবার ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার আহবান

আপডেট সময় : ০৯:০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭