ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিন্নাহ পাকিস্তান না গড়লে বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না’

নিজস্ব প্রতিবেদক: ‘জিন্নাহ যদি পাকিস্তান গড়তে না পারতেন, তাহলে উপমহাদেশে কোনো স্বাধীন মুসলিম রাষ্ট্র হতো না এবং পরবর্তীতে সেই রাষ্ট্র থেকে আরেকটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হতো না।’ আলোচনা সভায় মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর জাতীয় বিপ্লবী পরিষদ এই কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জিন্নাহর ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং তার নেতৃত্বেই ১৯৪৭ সালে এই অঞ্চলের মানুষ রাজনৈতিক ভিত্তি পেয়েছিল।

খোমেনী ইহসান আরও বলেন, ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও সে সময় মুসলিম ঐক্যের ভিত্তিতে একটি রাষ্ট্র কাঠামো গঠিত হয়েছিল। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন মুসলিম দেশের মধ্যে গড়ে ওঠা কূটনৈতিক ও কৌশলগত ঐক্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশও ভবিষ্যতে এসব উদ্যোগে যুক্ত হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল ইসলাম, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সমন্বয়ক মো. আরিফুল ইসলাম এবং মাওলানা শফিকুর রহমান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জিন্নাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শেষ দিনে শুক্রবার জুমার নামাজের পর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত করেন সংগঠনের নেতারা।

জনপ্রিয় সংবাদ

‘জিন্নাহ পাকিস্তান না গড়লে বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না’

আপডেট সময় : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬