ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হামলার জেরে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা থেকে ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ও ট্রানজিট-উভয় ধরনের ফ্লাইট রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) থেকে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৪১টি এবং ট্রানজিট ফ্লাইট ৫৯টি।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের সাতটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকেও যাত্রী পরিবহন করতে পারেনি বিমান সংস্থাগুলো।

এর আগে রোববার (১১ অক্টোবর) হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে সৌদি আরবের দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর প্রভাবে দুই গন্তব্যে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রেখেছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স রিয়াদগামী ফ্লাইট আগামী ২১ অক্টোবর পর্যন্ত বাতিলের ঘোষণা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হামলার জেরে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

আপডেট সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬