মেসিকে ছাড়া সামনে এগিয়ে যেতে হবে বলেও সতীর্থদের বার্তা দেন তাগলিয়াফিকো। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা টানা ২০ বছর দলে পেয়েছি। কিন্তু সামনে কী আসছে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, দল হিসেবে প্রতিনিয়ত এগোতে হবে। এটা সত্যি, বিষয়টিকে মেনে নেওয়া কঠিন, তবে আমাদের সামনে এগোতেই হবে।


























