ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও তার প্রেমিকা মিকাইলা ডেমাইটার।
পরশু রাতে মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ডি শ্যামবো ও মিকাইলাকে দেখা গেছে।
২৬ বছর বয়সী মিকাইলাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী বা আকর্ষণীয় হকি খেলোয়াড় মনে করা হয়।ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর মেরিন ওয়ান থেকে নামতে দেখা যায় ডি শ্যামবো ও মিকাইলাকে। একটি ছবিতে হেলিকপ্টারের ভেতর ট্রাম্পের পাশেও দেখা যায় তাদের।
ট্রাম্প কেন ক্যাম্প ডেভিড সফর এক দিন আগেই শেষ করলেন, তা হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়নি।
তবে একই সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পরিস্থিতির অবনতির বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সতর্কতায় ওই অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধের প্রস্তুতি নিতে বলা হয়।গলফার ডি শ্যামবোর সঙ্গে হকি খেলোয়াড় মিকাইলার সম্পর্কের গুঞ্জন শুরু হয় গত মাসে। বিনোদন বিষয়ক মার্কিন সাময়িকী ইউএস উইকলি জানায়, দুজন সম্পর্কে জড়িয়েছেন এবং এই সম্পর্ক নতুন হলেও তারা খুব সুখী।
মিকাইলা ডেমাইটার কানাডার সাবেক হকি গোলকিপার। চোটের কারণে মাত্র ১৯ বছর বয়সে খেলা ছাড়ার পর মডেলিংয়ে ঝুঁকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারী ৩০ লাখ।
অন্যদিকে, দুইবারের ইউএস ওপেনজয়ী ডি শ্যামবো ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিওও ব্যাপক আলোচনায় এসেছিল।