ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!

দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত শান্ত-লিটনরা। মিরপুরে চলছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অনুশীলন। অন্যদিকে এশিয়ান গেমসে অংশ নিতে বর্তমানে জাপানে অবস্থান করছে নারী ক্রিকেট দল।

প্রতিযোগিতা শেষে দেশে ফিরেই আবার ব্যাগ-প্যাক গুছিয়ে জ্যোতিদের উড়াল দিতে হবে অস্ট্রেলিয়ায়, সেখানে স্বাগতিক দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন তারা।

অন্যদিকে পুরুষ দলের পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টিম টাইগার্স।

তবে নারী ও পুরুষ, আসন্ন এই দুই সফরেই জাতীয় দলের সঙ্গী হচ্ছেন না বিসিবির কোনো নির্বাচক। অতীতে দেশে কিংবা বিদেশের মাটিতে যে কোনো দ্বিপক্ষীয় সিরিজে দলের সঙ্গে অন্তত একজন নির্বাচক উপস্থিত থাকার প্রথা ছিল। তবে আসন্ন দুই সিরিজে সেই ধারাবাহিকতায় ছেদ পড়তে যাচ্ছে।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? বিসিবি সূত্রে জানা গেছে, এখন থেকে সব সিরিজে নিয়মিত সফর না করে শুধু গুরুত্ব বুঝে নির্বাচকদের পাঠানোর নীতি অবলম্বন করা হবে।

আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬