ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৩ মাসের বিশেষ কর্মসূচির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস বিশেষ প্রতিরোধমূলক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, প্রতি শনিবার ব্যাংকের সব স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র, এটিএম বুথসহ সব স্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক স্থাপনা এবং সংশ্লিষ্ট এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে পানি জমে থাকা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এ পরিস্থিতিতে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের সব স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো অপসারণ করতে হবে।

এ ছাড়া ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক স্থাপনাতেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

ব্যাংকের কর্মক্ষেত্র ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ ছিটানো, স্প্রে করা কিংবা প্রয়োজন অনুযায়ী কয়েল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়েও সহযোগিতা করতে হবে ব্যাংকগুলোকে। এ জন্য গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পৌরসভা, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গৃহীত উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৩ মাসের বিশেষ কর্মসূচির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আপডেট সময় : ১১:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬