ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে গ্রেফতার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই সাবেক সেনা কর্মকর্তা হলেন– অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেবাশীষ বড়ুয়া ও গুলশান আরাকে গ্রেফতার করা হয়েছ।

জনপ্রিয় সংবাদ

যে কারণে গ্রেফতার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ

আপডেট সময় : ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬