ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দাম কমলো

বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দাম কমলো

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি সোনার  নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৯ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার  দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। দাম বাড়ানোর চার দিনের মাথায় আবারও তা কমালো বাজুস।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা করা হয়েছে।

৯ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার  দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ৫৯ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দাম কমলো

আপডেট সময় : ০৫:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬