ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাতির মৃত্যুর ভুয়া সংবাদ শুনে আফিয়া বেগম (৬৫ ) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম নবী খোকন বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নূরপুর গ্রামের নন্দী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন প্রকাশ সিয়ামের (১৯) গোপনে সিগারেট খাওয়ার ঘটনা ভিডিও করে পরিবারের সদস্যকে দেখানোর কথা বলাকে কেন্দ্র করে ওই বাড়ির মোহাম্মদ নাসিরের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) এবং আরও কয়েকজনের সঙ্গে প্রথমে ঝগড়া, পরে মারামারি হয়। দফায় দফায় হামলার ঘটনায় আহত রিফাত হোসেন প্রকাশ সিয়ামকে মেরে ফেলছে- এমন ভুয়া খবর পান তার নানি আফিয়া বেগম। ভুয়া এ খবর শোনার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি বলেন, পরে আশপাশের লোকজন দ্রুত আফিয়া বেগমকে প্রথমে নিকটস্থ মুন্সিরহাট বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান। পরে আফিয়া বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, আফিয়া বেগমের মৃত্যুর ঘটনাটি এলাকায় স্থানীয় একটি পক্ষ সমাধানের চেষ্টা করে। শনিবার সকালে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আফিয়া বেগম নামে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। নাতির মৃত্যুর সংবাদ শুনে আফিয়া বেগম স্ট্রোক করে মারা যায়। যদিও নাতি রিফাত হোসেন প্রকাশ সিয়াম মারা যাননি।’

আপডেট সময় : ১১:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬