জাফর পানাহির পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র জেতে। পরে ছবিটি ২০২৬ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের মনোনয়ন হিসেবে নির্বাচিত হয় এবং চূড়ান্ত মনোনয়নও পায়।
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনি বিরোধের মধ্যেও রয়েছেন পানাহি। ২০১০ সালে গ্রেপ্তারের পর তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া ও বিদেশ ভ্রমণের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এরপর ২০২২ সালে আবারও গ্রেপ্তার হন এই নির্মাতা। প্রায় সাত মাস কারাগারে থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। তবে নতুন রায়ের পর এখনো পানাহিকে কারাগারে নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


























