ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফা। সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার এই শোকবার্তা পৌঁছে দেন।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানান যে, ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে একজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

আলাপকালে ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি নিশ্চিত করেন যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণে তাদের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সহযোগিতার এই আশ্বাস ও সমবেদনা জানানোর জন্য বাহরাইন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মিসাইল হামলায় নিহত ওই প্রবাসীর নাম মো. তারেক। তিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির সাইদুল হকের সন্তান। উল্লেখ্য যে, তারেক গত ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। এর আগে একই দিন বিকেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বিষয়ে প্রাথমিক আলাপ হয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

আপডেট সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬