ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

বইটির মোড়ক উন্মোচনের সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মাওলানা আ ন ম সামছুল ইসলাম (সাবেক এমপি) এবং সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, বইটি ব্যাপক পাঠকপ্রিয় হবে এবং পাঠকরা এটি পড়ে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখার দিকনির্দেশনা পাবেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬