ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারিকে ‘ফাউল করলেন’ এনজো ফার্নান্দেজ!

চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৪-২ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ার পথে এক নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এনজো ফার্নান্দেজ।

মাঠের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি হারলেও, তার চেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জার্মান রেফারি সভেন ইয়াভলোনস্কির সঙ্গে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের এক সংঘর্ষকে কেন্দ্র করে।ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজি প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়। দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে লক্ষ্যভেদ করেন দিজিরে দুয়ে, উসমান দেম্বেলে এবং ভিতিনহা। এরপর আর্লিং হালান্ড সিটির হয়ে দুটি গোল পরিশোধ করলেও মাঘনেস আক্লিওচে আরেকটি গোল করে সব শঙ্কা উড়িয়ে পিএসজির জয় নিশ্চিত করেন।

তবে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি ঘটে খেলার একটি সাধারণ সময়ে। বলের দিকে দৌড়ানোর সময় রেফারির কারণে এনজো ফার্নান্দেসের দৌড়ের পথ আটকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আর্জেন্টাইন তারকা নিজের গতিপথ সামান্যও পরিবর্তন করার চেষ্টা করেননি। উল্টো সোজাসুজি রেফারির পিঠে গিয়ে সজোরে ধাক্কা মারেন তিনি।

রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, এনজো তার দুটি হাত রেফারির পিঠে রেখে সজোড়ে ধাক্কা দেওয়ার ভঙ্গিতে বাহু প্রসারিত করেন। এর ফলে রেফারি সভেন ইয়াভলোনস্কি মাটিতে ভারসাম্য হারিয়ে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার পর তিনি বেশ হতভম্ব হয়ে পেছনে তাকিয়ে ঘটনাটি দেখার চেষ্টা করেন। অথচ এনজো এরপর লুজ বলের পেছনে না ছুটে শান্তভাবে দাঁড়িয়ে থেকে বল গড়িয়ে চলে যাওয়া দেখতে থাকেন। তবে রেফারি উঠে কোনো বড় ধরনের শাস্তি না দিয়ে শান্তভাবেই খেলা পরিচালনা করতে থাকেন।

রেফারির গায়ে ইচ্ছাকৃতভাবে হাত তোলার পরও কোনো ধরনের কার্ড বা শাস্তি না পাওয়ায় স্টেডিয়ামে উপস্থিত এবং টিভির সামনে থাকা ফুটবল ভক্তরা রীতিমতো হতবাক হয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়।

এক ফুটবল ভক্ত সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, ‘এনজো ফার্নান্দেজ তো আসলে রেফারিকে ফাউল করে বসেছেন শুধু নিজের দৌড়ের পথ আটকে দেওয়ার জন্য!’ আরেক ভক্তের মনে প্রশ্ন, রেফারির সঙ্গে এমন ঘটনার পরও এনজো কীভাবে লাল কার্ড পেলেন না?

জনপ্রিয় সংবাদ

রেফারিকে ‘ফাউল করলেন’ এনজো ফার্নান্দেজ!

আপডেট সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬