নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধামগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে।
ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার বন্দর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গুলবক্স ভূঁইয়া রাসেল এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে প্রকৃত তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা সম্ভব হয়।
চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ধামগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
মাঠপর্যায়ের সুপারভাইজার গুলবক্স ভূঁইয়া রাসেল বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ করবেন। এ ক্ষেত্রে এলাকাবাসীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাত,ধামগড় ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন।
আরো উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম,১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর আক্তার,ধামগড় ইউপি ৩ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি ও মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম, হাজী আবদুল হক সুপার মার্কেট এর ব্যবস্থাপনা পরিচালক ও মদনপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা রুহুল আমিন রুহুল প্রধান,ধামগড় বিএনপি নেতা বাবুল হোসেন।
এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা
ধামগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন, করোনা আক্তার (২ নং ওয়ার্ড,নুসরাত জাহান ৩ নং ওয়ার্ড,মোসাম্মৎ মোমেনা আক্তার ৪ নং ওয়ার্ড, মো. রায়হান ৪ নং ওয়ার্ড,মো. রাকিব ৭ নং ওয়ার্ড,মোসলেমা আক্তার ৮ নং ওয়ার্ড,মো. রনি ৯ নং ওয়ার্ড উদ্বোধনের মধ্য দিয়ে ধামগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।আরো উপস্থিত ছিলেন,রাসেল রাহুল, মদনপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন,মহসিন, শফিকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























