পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২ পয়সা।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৫০ পয়সা।
২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৬ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ২২ টাকা ৯৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৫ পয়সা।
শাহজালাল ইসলামী ব্যাংক





















