স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন স্থানীয় সরকার বিভাগের চুক্তিভিত্তিক সচিব শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক সচিব অবদুল খালেক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।




















